1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল 

১০২ পরীক্ষার্থীদের অকৃতকার্য দেখানোর প্রতিবাদে মানববন্ধন: বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক:৭মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:৭ মে

আসন্ন এইচএসসি পরীক্ষা -২০২৬ কে কেন্দ্র করে সিইপিজেডস্থ বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে ১০২ শিক্ষার্থীকে পরীক্ষায় না অংশ গ্রহণ করতে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে…!

বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে ১০২ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এক প্রতিবাদী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা শিক্ষক ও‌ বর্তমান সময়ে কলেজের‌ ইনচার্জ মোঃ এনাম, সিনিয়র শিক্ষক মাহফুজ ও শিক্ষক অনিমেষ এর বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন ও অনিয়ম, দূর্নীতির অভিযোগ করেন। ১০২ শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের সানি,বিঞ্জান বিভাগের লামিয়া আক্তার, অভিভাবকদের মধ্যে মাসুদ রানা, শিল্পী বেগম চ্যালেঞ্জ করে বলেন, আমাদের ছেলে- মেয়েদের ইচ্ছাকৃত ভাবে ফেল করে দিয়েছেন অভিযুক্ত শিক্ষকরা…!

কলেজ কর্তৃপক্ষ আমাদের পূর্ব ঘোষণা দিয়ে ফরম পূরণ ও‌ আগামী জুন’২৬ ইং তারিখের‌ ফি‌ ও যাবতীয় পাওনা আদায় করে শুধু মাত্র মনগড়া নিয়ূমের দোহাই দিয়ে এইচএসসি পরীক্ষা -২০২৬ অংশ গ্রহণ করতে দিচ্ছে না।

তারা আরো বলেন,মাত্র ২/৩ দিনের মধ্যে ৬ বিষয়ে পরীক্ষা নামের অলিখিত নিষেধাজ্ঞার ঘেড়া কলে ফেলে আমাদের শিক্ষা জীবন থেকে ১ টি বছর কেড়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।অথচ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পূণরায় ফরম পূরণ করে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ করে দিয়েছেন।

তাদের আরো দাবি যে,কি করে ১০২ জন সবাই ফেল করে।

এখানে উল্লেখিত, শিক্ষকরা ভুক্তভোগীদের হুঁশিয়ারি দিয়ে পূর্বেই সাশিয়ে দেন যে, তোমারা কি করে পাশ কর দেখবো…!

সব মিলিয়ে শিক্ষার্থীদের দাবি যে, তাদের পরীক্ষায় সুযোগ না হলে আদায়কৃত বিপুল পরিমাণ টাকা ফেরত এবং টিসি দিয়ে দেওয়ার।

কলেজ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে যে, আগামী রোববার দুপুরে ভুক্তভোগীদের সাথে এবং বেপজার কলেজ পরিচালনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন।

দাবি আদায় না হলে রোববার দুপুরে আরো কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ভুক্তভোগী ১০২ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট