1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

স্মরণ সভায় বক্তারা জননেতা আতাউর রহমানকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে

স্টপ রিপোর্টার রাজশাহী :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

স্মরণ সভায় বক্তারা জননেতা আতাউর রহমানকে ধারণ
করেই দেশকে এগিয়ে নিতে হবে

  • স্টাফ রিপোর্টার :প্রেস বিজ্ঞপ্তি ১৩ জানুয়ারি ২০২৬
    রাজশাহীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসেনানী, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ও জেলা গর্ভনর সাবেক এমএনএ নির্যাতিত জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান। এ সময় আহমদ শফি উদ্দিন, গোলাম সারওয়ার, ওয়ালিউর রহমান বাবু, সালাউদ্দিন মিন্টু, কাজি রকিব উদ্দিন, অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা, খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, এনামুল হক অনু, নাজমুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ১২ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন দেশবরেণ্য রাজনীতিক জননেতা আতাউর রহমান। যিনি ছিলেন গণমানুষের অধিকার আদায়ের সাহসী এক বীর পুরুষ। নিজের কথা না ভেবে সর্বদা কাজ করেছেন জনগণের জন্য। আজ তাঁর মতো রাজনীতিবিদের বড়ই অভাব।

তারা বলেন, জননেতা আতাউর রহমানকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তার আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে হবে সকলকে। মহান এ মানুষদের পথ অনুসরণ করে চললেই দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।

এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে শীতার্ত এবং অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। আগামীতেও চলমান থাকবে এ কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট