1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও গরু জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে আজ ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ০৪টা হতে সন্ধ্যা ০৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে। ভারতীয় ৪৪ বোতল মদ ও ০৬টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপি শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ, বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০২টি গরু এবং জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বরপাড়া গ্রাম থেকে ০২টি ও তেকোনাপাড়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট