1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

সিডিএফএ-মেয়র (অ-১৩)একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::১০ আগষ্ট, চট্টগ্রাম

সিডিএফএ – মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ( ১০ আগষ্ট) দুপুরে সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত খেলোয়াড় বাছাই ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সালাউদ্দিন তার বক্তব্যে জাতীয় বয়সভিত্তিক ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ সহ চট্টগ্রামে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন চলমান রাখায় চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন আপনারা হলে প্রকৃত ক্রীড়া সংগঠক আমাদের খেলাধুলার প্রাণ।

তিনি সিজেকেএস নির্বাচন প্রসঙ্গে বলেন, সিজেকেএস অন্তভুক্ত ক্লাবসমুহের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে লিগ শুরু ও জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে বেগমান করতে আমাদের লক্ষ্য একটি সুষ্ঠ, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আশা করি শীঘ্রই সিজেকেএস নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, বাছাই কমিটির আহবায়ক মোহাং শাহজাহান, সদস্য মাহামুদুর রহমান মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, ইয়াছিন আরাফাত চৌধুরী পাপলু, সালাউদ্দিন জাহেদ, সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, হারুণ আল রশিদ, সজীব বিকাশ বড়ুয়া টুটুল, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আইনুল কবির জিতু, মোহাম্মদ জহির, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ, গ্রাউন্ড কর্মকতা আজিজুল হক বুলবুল প্রমুখ।

প্রথম দিন সোমবার অংশগ্রহণকারী ২ দলের অর্ধশত খেলোয়াড়বাছাই ও রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশ নেওয়া ২৫ একাডেমির খেলোয়াড় গণ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট