1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের

সাভারের কুল্লা ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদের দুর্নীতির শেষ কোথায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার:

সাভার উপজেলা এর কুল্লা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন সনদপত্র প্রদান, জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইসহ ইউনিয়ন পরিষদের নানা কাজে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেক ক্ষেত্রেই নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীরা আরও জানান, ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথি ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় না রেখে ব্যক্তিস্বার্থে প্রভাব খাটানোর ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। এসব কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সচিব আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমানে তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদে কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট