1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান: ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতি গ্রেপ্তার

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান: ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতি গ্রেপ্তার

এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক,ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন- চাঁপাইনবাবগঞ্জ | ২৫ এপ্রিল, ২০২৬- চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের সরাসরি তত্তাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। জেলা সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ এক শীর্ষ মাদক সম্রাট ও তার নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে সদর মডেল থানার এসআই (নিঃ) এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া গ্রামের মোসা. জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি জানতে পারে ওসি সদর মডেল থানা, খবর পাওয়ামাত্র বিকেল ৩:৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামিরা ও শীর্ষ মাদক কারবারিরা হলেন! মো: রাকিব আলী (৪৮) পিতা- মৃত টানু বিশ্বাস, সাং-বিরামপুর, থানা-শিবগঞ্জ। মোসা. জমিলা বেগম (৪০) স্বামী- মো: রাকিব আলী, সাং-চকঝগড়ু ড্রেনপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩৭, তারিখ ২৫/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মাদকের শেকড় উপড়ে ফেলতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা এলাকায় পাইকারি মাদক ডিলার হিসেবে পরিচিত। যুব সমাজকে রক্ষায় এই ধরণের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট