1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

শাহজাদপুর মহাসড়কের উপড়ে পড়লো বটগাছ, তিন কিলোমিটার যানযটের সৃষ্টি  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রচন্ড ঝরে মহাসড়কের ওপর বিশাল আকৃতির এক বটগাছ ভেঙে পড়ায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে বগুড়া – নগরবাড়ী মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের সাধারণ মানুষের চেষ্টায় গাছটি সরিয়ে নিলে রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল (৭ই এপ্রিল মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পাড়কোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রচন্ড ঝড় হলে পাড়কোলা এলাকায় বগুড়া – নগরবাড়ী সড়কের পাশে একটি বট গাছ উপড়ে পড়ে। এতে সড়কের দুই লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আংস্নিক এই ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ সারি তৈরি হয়। যা দ্রুত তিন কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। এতে দুর্ভোগে পরে ওই সড়কের চলাচল কারি যাত্রী ও চালকেরা।

 

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কমীরা এসে গাছটি অপ্রসারের কাজ শুরু করেন। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় রাত ৯ টার দিকে গাছটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর পর পর্যায়ক্রমে যান চলাচল শুরু হয়।

 

এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঝড়ে গাছটি ভেঙে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ ও ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছটি সরিয়ে নিয়েছে। রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট