1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

শাহজাদপুরে সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধাগণ, কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

 

আজ মঙ্গলবার (৫ই মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মুশফিকুর রহমান এসিল্যান্ড, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক ন‌ওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, জাহিদ হোসেন, আব্দুস সালাম, আবু বকর রঞ্জু, ইয়াসিন আলী, আকমল হোসেন সোনালী ব্যাংক ম্যানেজার বিএনপি উপজেলা অঙ্গসংগঠন ও সহযোগী নেতৃবৃন্দ।

 

আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো খাদ্যের ভেজাল, মাদক, দুর্নীতি, সহ উল্লেখযোগ্য সমস্যা গুলোর বিষয়ে পদক্ষেপ দাবি করেন।

 

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো, আশা করছি শাহজাদপুর উপজেলার টেকস‌ই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট