1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান  রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

রূপসায় র‍্যাব-৬ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উ”দ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা প্রতিনিধি রূপসায় র‍্যাব-৬ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উ”দ্ধার.খুলনার রূপসায় নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামের একটি ঘরে র‍্যাব-৬ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রিভলবার ২টি। এর মধ্যে একটির মডেল made in USA, Colt model 1878 six shooter revolver.র‍্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‍্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়।

অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি রিভলবার উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, র‍্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে তারা দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। র‍্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে।এ সকল অঞ্চলে এখনো সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট