1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

রাজশাহী শাহমখদুম হতে ৭২ বোতল অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী আরিফুল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল-১৭.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্ত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল হক (৩৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-মালশিরা (ফয়জুদ্দিন মোল্লার বাড়ীর পাশে), থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল-৭২ বোতল (৭.২ লিঃ), মোবাইল-০১টি, সীম-০১টি করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্ত্বর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অত:পর অদ্য তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ০১ জন আসামিকে আটক করে। পরবর্তীতে তার নিকট থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭২ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।
এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। ধৃত আসামী দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট