1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও সিরাপ জব্দ করেছেন।

আবদুল্লাহ আল মুক্তাদির
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও সিরাপ জব্দ করেছেন।*

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন দৈনিক আজকের নয়া বাংলা রাজশাহী বিভাগ তারিখঃ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দগত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২৩০৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন কান্দিপাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা মাদককারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি খড় কুটা দিয়ে ঢেকে রাখা অবস্থায় একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ বোতল ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং সিরাপ চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট