1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি রাজশাহী:

“মুক্তির দিগন্ত হোক চির অবারিত ; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত” স্লোগানকে ধারণ করে রাজশাহীতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নববর্ষ -১৪৩৩ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ সভাপতি সরকার শরিফুল ইসলাম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহী’র আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, মাসুদ সরকার রানা পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল আমিন হোসেন, কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল বক্তব্য রাখেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা,

রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক শফিকুল, ইমন প্রমুখ।

 

বর্ষবরণের মিলনমেলায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রধান উৎসব। হাজার বছর ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গলী এ উৎসব পালন করে আসছে। এ উৎসবকে ধারণ করে ষোলআনা বাঙালীয়ানা হৃদয়ে ধারণ করতে হবে, বাঙ্গলীর ঐতিহ্যকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে ও বাঙালীকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলতে সব প্রচেষ্টা থাকতে হবে সাংবাদিকদের। সমাজে সচেতনতা গড়ে তুলতেও অতীতের চেয়ে আরো সক্রিও ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট