1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা: যুবক গ্রেপ্তার ১ জন

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

 

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- মো: কাওসার হোসেন তমাল (২৫), রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা: নাসরিন জাহান (২৫) গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মো: কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন।পরে গতকাল শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।
বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট