1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের

রাজশাহীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ সভা ও র‍্যালী। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি 

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ক্যাবের প্রচার সম্পাদক সঞ্জু আহম্মেদ, তথ্য ও গবেষনা সম্পাদক কবি অনুরুদ্ধ, রাশেদা পারভিন, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, দিনের আলো সভাপতি মোহনা সহ সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার সুযোগ নয়; বরং নিরাপদ, মানসম্মত ও ন্যায্যমূল্যে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। কিন্তু দেশে এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

তারা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ভোক্তাদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘটনার স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হচ্ছে।

২০২৬ সালের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য “Safe Products, Confident Consumers”—বাংলায় যার অর্থ “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।” বক্তারা বলেন, নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা থেকে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে কঠোর বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভা শেষে জিরোপয়েন্ট থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর আরডি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট