1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

“রাঙ্গুনিয়ায় পরকিয়ার জেরে” স্ত্রী ও সন্তানের হাতে খুন হলেন প্রবাসী পিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি:৩মে(চট্টগ্রাম)

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাস ফেরত মো. আলমগীর (৪০) হত্যাকাণ্ডের ৩ দিনের মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও ছেলে মোঃ রবিউল হাসান রাকিব (১৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ টিম।

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উত্তর পদুয়া কামারটিলা এলাকায় নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আলমগীর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এব্যাপারে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, শুরু থেকেই ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যদের ওপর নজরদারি বাড়ানো হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুত রহস্য উদ্ঘাটন করে পুলিশ টিম।

তিনি আরও জানান, ১ মে ভোররাতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতর থেকে হত্যায় ব্যবহৃত গাছ কাটার ধামা দা উদ্ধার করা হয়।

ওসি হিলাল আরো জানান,দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। প্রায় ১৮-১৯ বছর আগে আলমগীর রহিমা বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে এবং বিদেশ যাওয়া নিয়ে তাদের দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে বসবাস শুরু করলেও বিরোধ থেকেই যাই।

ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর তার স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং দা দিয়ে ভয় দেখান। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রহিমা ও ছেলে রবিউল মিলে ঘরে থাকা ধামা দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার পর তারা বিষয়টি ধামাচাপা দিতে প্রতিবেশীদের কাছে প্রচার করে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে এসে হামলা চালিয়ে পালিয়ে গেছে। তবে তদন্তে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তাদের ওপর সন্দেহ করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়।

একপর্যায়ে মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট