
নিজস্ব প্রতিবেদক
নতুনের আহ্বানে ও বাঙালি সংস্কৃতির চিরাচরিত ঐতিহ্যে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে দেশ ও বিদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক ‘বৈশাখী শুভেচ্ছা’ জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়ন যুবদলের উদীয়মান নেতা মোঃ মাসুদ পারভেজ (টুটুল) সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকল জরাজীর্ণতা মুছে ফেলে নতুন বছর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশ ও প্রবাসে থাকা সকল ভাই-বোনদের জানাই নতুন বছরের লাল গোলাপ শুভেচ্ছা।
মাসুদ পারভেজ টুটুল আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন বছরের এই নবতরঙ্গ রাজনৈতিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রেরণা যোগাবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মোক্ষপুর ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান।