1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স

মুক্তিযোদ্ধা শামসুল আলম এর কন্যাকে মহিলা আসনের এম পি হিসেবে দেখতে চায় জনগণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

‎
‎ বাগেরহাট প্রতিনিধি মো:মুন্না শেখ

‎
‎বাগেরহাট জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার-এর কন্যাকে মহিলা সংরক্ষিত আসনের জন্য এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী । তিনি কেবল একজন সম্ভাবনাময় রাজনৈতিক নেতৃত্বই নন, বরং দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম এবং মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, তিনি জনগণের আস্থা ও সেবার যোগ্য, তার কন্যা অ্যাডভোকেট ফারাহানা জাহান নিপা বাগেরহাট জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তার রাজনৈতিক যাত্রার শুরু থেকে সমাজের দুর্বল ও অবহেলিত অংশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নানা আন্দোলন, মানবাধিকার রক্ষা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেই তিনি নেতৃত্ব প্রদান করেছেন। জেলা ও থানা পর্যায়ে তিনি নানা দিকের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং দলের প্রতি তার অনুগতিত্ব কখনো কমেনি।তিনি ছিলেন সেই কণ্ঠস্বর, যিনি মানুষের স্বার্থে, অবিচার রোধে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সামনে এসেছেন। অনেক সময়ের রাজনীতির প্রতিকূল পরিস্থিতিতে মামলার শিকার হয়েও তিনি হাল ছাড়েননি। বরং এসব চ্যালেঞ্জকে তিনি শক্তি হিসেবে ব্যবহার করে জনগণের কল্যাণে অগ্রসর হয়েছেন,বাগেরহাটের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ফারাহানা জাহান নিপা একজন যোগ্য, সাহসী এবং দায়িত্ববান এমপি হবেন। তিনি মহিলা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে কেবল স্থানীয় জনগণের অধিকার রক্ষা করবেন না, বরং জাতীয় পর্যায়েও নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায় এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট