1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

মানিকগঞ্জ জেলা অনার্স গ্রুপের বাস, মিনিবাস, মাইক্রোবাস,অটো টেম্পু নির্বাচন অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন ।মানিকগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন ।মানিকগঞ্জ।

 

মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস,মাইক্রোবাস ,অটোটেম্পু অনার্স গ্রুপের মালিক সমিতির ত্রিবার্ষিকী নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারী ২০২৬ ইং শনিবার সকাল হইতে বিকেল পর্যন্ত মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মালিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সভাপতি হিসেবে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন, সহ-সভাপতি ফারুক মোল্লা পেয়েছেন ১৩৭ ভোট, সাধারণ সম্পাদক পীর বাবুল পেয়েছেন ১৪৮ ভোট, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান পেয়েছেন ১৪৭ ভোট ,মোঃ সিদ্দিক ১৪০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন: শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি,তপু রায়হান অজয়, মোঃ সবুর খান এবং মোহাম্মদ রতন।
অপরদিকে মোঃ নান্নু মিয়া সভাপতি ভোট পেয়েছেন ২২
মোঃ আনোয়ার হোসেন সহ সভাপতি ভোট পেয়েছেন ২৮
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান ভোট পেয়েছেন ২৪, সহ-সাধারণ সম্পাদক মোঃচান মিয়া ভোট পেয়েছেন ২৬, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ভোট পেয়েছেন ২৬, দপ্তর সম্পাদক সহিমুদ্দিন ভোট পেয়েছেন ২৪, এবং মনিরুজ্জামান কোষাধ্যক্ষ ভোট পেয়েছেন ২৫।
সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণশেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ। এসময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণভাবে মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উভয়পক্ষ একমত পোষণ করেছেন।
নির্বাচিত প্যানেলের কর্মকর্তা বৃন্দ বলেন আগামীতে আমরা সবাই একসাথে মালিক শ্রমিকদের সুখ দুঃখে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট