1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

মানবতার সেবাই রহনপুর সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে “মানবতার সেবায় রহনপুর” সংগঠনের ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রহনপুর আহমদী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবিক সংগঠনগুলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
সংগঠনের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিখ আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম মতিউর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলার এনসিপির মুখপাত্র নাজমুল হুদা খান রুবেল,
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, বকুল, বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, “মানবতার সেবায় রহনপুর” সংগঠনটি রহনপুর রেলস্টেশনে পথশিশু, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও ভিক্ষুকদের মাঝে এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের স্বজনদের প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে। সংগঠনটির এ মানবিক কার্যক্রম এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু মিজানুর রহমান
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট