1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

মহাকালের সমাপ্তি, মহাকাব্যের যাত্রা শুরু: মিলন

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ভালাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই।” তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, “মহাকালের সমাপ্তি হলে মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।” দেশের স্বার্থে তার একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীর ছিল, তার প্রমাণ তার জানাজায় জনস্রোত।”

স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট