1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

বোর্ড বাজারে ফুটওভার ব্রিজের দাবি।দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আহ্বান কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান মিয়া জামানের।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা বোর্ড বাজারে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাছা থানা বিএনপির অন্যতম নেতা এবং ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।

তিনি এক বিবৃতিতে বলেন, “বোর্ড বাজার গাজীপুর মহানগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এখানে নেই কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রায়ই দুর্ঘটনায় মানুষ আহত হচ্ছেন, এমনকি অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন—যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”

কামরুজ্জামান মিয়া জামান বলেন, “একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এখন আর বিলাসিতা নয়, বরং এটি সময়ের অপরিহার্য দাবি। সাধারণ মানুষের জীবনরক্ষা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত এই উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর যেন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। জননিরাপত্তার স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি কাম্য নয়।”

এদিকে স্থানীয় সচেতন মহলও এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বোর্ড বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মিত হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট