1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১ সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন তথ্যই শক্তি-জানবো, জানাবো: পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে হিমাগার সংরক্ষণের ভাড়া পুনর্নির্ধারণে কমিটি আইটি ব্রিজের স্কুল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: বয়স্ক শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:৩ মে

ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী, ফুলের হাসি শি. বি. খা বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই..! এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রবিবার শিল্পকলা একাডেমিতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, সুবিধা বঞ্চিত শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত এবং ফুলের হাসির মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল।

ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় এর সভাপতিত্বে, ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মফিজুল হক ভুইয়া (পিপি)।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী ।

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম), প্রফেসর আবু তাহের চৌধুরী, মাই টিভি ব্যুরো চিফ মো: নুরুল কবির, বিশিষ্ট সমাজসেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত, সাংবাদিক রতন সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরে তারা মানবিক কার্যক্রম এর সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতি শুভকামনা ও ফুলের হাসি স্কুলকে স্বাগতম জানান।

উদ্ভোধক সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, এই ধরনের কার্যক্রম এ সব সময় পাশে আছি, আসুন আমরা সবাই মানবিক হই।

প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী জানান, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ, আশা করি ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রম এভাবেই করে এগিয়ে যাবেন।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজে জড়িত থেকে ব্যাতিক্রম কিছু করতে, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্য এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট