
রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে আবারও আনন্দের সওগাত নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজ সারা দেশের ন্যায় গাজীপুরের পূবাইল এলাকায় বইছে উৎসবের আমেজ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সাম্য আর ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে চারপাশ।
”পূবাইলের প্রতিটি পাড়া-মহল্লায় ঈদের খুশিতে মেতে উঠেছে ছোট-বড় সবাই। সকালে নতুন পোশাকে সজ্জিত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন স্থানীয় ঈদগাহ ময়দানগুলোতে। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় ঈদের জামাত। এ সময় মুসল্লিদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো।”
“পবিত্র এই উৎসব উপলক্ষে আমি মোঃ জুয়েল পাঠান, এশিয়ান টিভির পূবাইল প্রতিনিধি হিসেবে পূবাইলবাসীসহ দেশের সকল স্তরের মানুষকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।