1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে নির্বাচনকালীন বিশেষ অভিযানে ৮৭ গ্রাম হেরোইনসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান 

পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের অংশগ্রহণ

দিঘলিয়া প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের অংশগ্রহণ

জাহিদ হোসেন প্রতিনিধি:

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত খুলনা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত রবি ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) খুলনা সার্কিট হাউস মিলনায়তন এবং খুলনা প্রেসক্লাব মিলনায়তনে পৃথকভাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ যেন সচেতন হয় এবং সঠিক প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ হয়। তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির তথ্য সাহসীকতার সঙ্গে তুলে ধরলে প্রশাসনের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান এবং সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী।
পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
নগরের সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত কর্মশালায় খুলনার ৫০ জন এবং খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত পৃথক কর্মশালায় জেলার ৯টি উপজেলার ৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।নির্বাচনকালীন সাংবাদিকতার এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম (দৈনিক তথ্য), কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ (দৈনিক প্রবর্তন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ বিশ্বাস (দৈনিক খুলনাঞ্চল) এবং সদস্য মো. মুহাসিন (দৈনিক সংগ্রাম)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট