1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পাবনার সাঁথিয়ায় শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচনের দাবিতে ইসলামি ছাত্র শিবির সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণা করে।ইসলামি ছাত্র শিবিরের সাঁথিয়া উপজেলা সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সাফায়াত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, জেলার দপ্তর সম্পাদক আবুল বাসার।এ সময় আরও বক্তৃতা দেন সাঁথিয়া উপজেলার ছাত্র শিবির সাবেক সভাপতি মুহতাসিম বিল্লাহ সাদ, সাবেক সভাপতি শিখন মোল্লাসহ প্রমুখ।

দপ্তর সম্পাদক আবুল বাশার বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির মাঠে নেমেছে এবং শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে। এ লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না। তাই তারা নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে মব সৃষ্টি করে নির্বাচন স্থগিত করেছে। বিক্ষোভ মিছিলে ছাত্র ইসলামি ছাত্র শিবির সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এম এ হাই
সাঁথিয়া পাবনা
২২-১-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট