
বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
দামপাড়া পুলিশ লাইন মাঠে পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টের আজ মঙ্গলবার বিকেলে নিজেদের ২য় ম্যাচ খেলতে নামে ৩৯ নং ওয়ার্ডের বাফুফের নিবন্ধন প্রাপ্ত একাডেমি দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
অধিনায়ক মোঃ লালন মুন্সীর নেতৃত্বে ইপিজেডের দলটি পূর্বের ন্যায় এবারও ঘুচিয়ে ফুটবল খেলা উপহার দিচ্ছিল, কিন্তু প্রথম ম্যাচের মতো ২য় রাউন্ডে ও বাজে রেফারিং এর শিকার হন এই সু- শৃঙ্খল দলটি।
রেফারির ভূল সিদ্ধান্তে আবারো খেলার প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে কিছু টা হতাশ হয়ে পড়েন এই দীর্ঘ বছরের পুরনো দলটি।
২য় অধ্যায়ে ৩ বদলী খেলোয়াড় নামিয়ে খেলার ফিরে আসার প্রাণপণ চেষ্টা করে ও শেষ পর্যন্ত হেরে যায় সাংবাদিক বাবলার অতি কষ্টে তৈরি করা পাইওনিয়ার ফুটবল দল।
খেলার শেষ দিকে আরজি ফুটবল একাডেমির লাল কার্ড, সাথে প্রবীণ কোচ জিতু কে হলুদ কার্ড দেখানো হয়েছে বাজে আচরণ ও মাঠে গাল মন্দ করার কারণে।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন চৌধুরী, প্রবীণ ফুটবলার ও সংস্থার ভাইস-চেয়ারম্যান ইবাদুল হক লুলু, ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, উপ কমিটির সদস্য, সাবেক ফুটবলার মোঃ জহিরুল ইসলাম জহির,এম মুছা, জহির উদ্দিন, আমিরুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, সাবেক ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ চৌধুরী সহ পাইওনিয়ার ফুটবল উপকমিটির সদস্য বৃন্দ।
এছাড়া হালিশহর ফুটবল একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন, পরিচালক ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিনের প্রথম ম্যাচে রামপুরা উদীচি ১ মাত্র গোলে কালার পোল ক্রীড়া সংস্থার নিকট হেরে যায়।
টুর্নামেন্টের ৩য় রাউন্ডের খেলা পবিত্র রমজান ও ঈদুল ফিতর পর মাঠে গড়াবে বলে আয়োজকরা জানিয়েছেন।