1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ।
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বারঘরিয়া ইউনিয়নের কৃতি সন্তান,সাদরুল ইসলাম সানি’র ঈদ মোবারক ও শুভেচ্ছা 

তিনি বলেন দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও ত্যাগের মহিমা শেষে মুসলিম উম্মাহর ঘরে আবারও ফিরে এসেছে আনন্দের সওগাত পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কৃতি সন্তান সাদরুল ইসলাম সানি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এটি সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেওয়ার দিন। 

পবিত্র রমজানের শিক্ষা যেন আমাদের বাকি ১১টি মাস একইভাবে সংযমী, ধৈর্যশীল ও পরোপকারী হতে সাহায্য করে—আজকের দিনে এটাই আমার প্রার্থনা। তিনি আরও যোগ করেন, আমাদের চারপাশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার। আপনার আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়, সেদিকে খেয়াল রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর, বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ে তুলি।

পরিশেষে সাদরুল ইসলাম সানি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়। পরিবারে আসুক অনাবিল সুখ। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। ঈদের এই শুভ্র আলো ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। আসুন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা একে অপরকে ভালোবাসায় আগলে রাখি। বলে দেশ ও দেশের বাইরে প্রবাসে কর্মরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,সাদরুল ইসলাম সানি, বারঘরিয়া ইউনিয়ন, সদর চাঁপাইনবাবগঞ্জ। পরিশেষে আবারো তিনি শুভেচ্ছা জানালেন ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট