1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল 

ধুনটে আ. লীগের নাশকতার চেষ্টা—উপজেলা সভাপতি–সম্পাদকসহ ৩৫ নেতা-কর্মীর নামে মামলা

আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

 

আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি অধ্যাপক টি.আই.এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ দলটির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।

গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতি তিনমাথা মোড়ে আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক ও সম্পাদক আসিফ ইকবাল সনির নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে। ঘটনাস্থলে তাঁদের সঙ্গে আরও ৬০–৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির বহু নেতা–কর্মী এলাকাছাড়া হয়ে আত্মগোপনে আছেন। এর মধ্যেই নতুন করে এই মামলা হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন,
“মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট