
ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি:২১ আগস্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান,প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী,সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রমুখ।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।