
জাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি-খুলন
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ই মার্চ) দুপুর ২ টায় ওয়ার্ড সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ফরমাইশখানা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা কামরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোল্যা সাজ্জাদুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মুহিবুল্লাহ, মোঃ গোলাম মোস্তফা, আঃ আজীজ, মোঃ মহাসীন প্রমুখ।