1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন…..

বাবুল হোসেন বাবলা ঃ প্রধান প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বাবুল হোসেন বাবলা প্রধান প্রতিবেদকঃ

নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ ‘বিএইচ নলেজ ফেয়ার স্কুল এন্ড কলেজ” এর
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বাংলা নববর্ষ উদযাপন এবং আলোচনা সভা ১৪ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপী টিজিএস টার্ফ মাঠে সম্পন্ন হয়েছে।
পহেলা বৈশাখ (১৪৩৩)বাংলা নববর্ষ উদযাপনে সকালে জাতীয় পতাকা, স্কুল ও ক্রীড়া ইভেন্টের পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
এসময় মনোঞ্জ ডিসপ্লে প্রদর্শনী, ফুটবল ও ক্রিকেট ম্যাচ সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় কবিতা ছড়া পাঠের আসর,গজল,হাম ও নাতে রাসুল (সা), কোরআন পাঠ প্রতিযোগিতা এবং ক্লাস ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।‌১৪ এপ্রিল বিকেলে সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও শিক্ষিকা সানজিদা আক্তার রাখি’র যৌথ উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইকবাল বাহার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন – কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের চট্টগ্রাম সভাপতি মোঃ হাবিব রহমত উল্লাহ, সহকারী পুলিশ সুপার ( র্যাব -১৫) এম এ ফারুখ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সামসুদ্দোহা, শিক্ষা সংগঠক এ এস এম রফিক উদ্দিন, শিক্ষক মোঃ আব্দুর রহিম, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থাকে গন্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ছড়িয়ে দিতে এবং কর্মমূখী – নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে অনুরোধ জানান।
তিনি আরো বলেন, আনন্দ বিনোদনের শিক্ষা প্রদ্ধতি শিশুর বিকাশ ও বাহ্যিক কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমাতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট