1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবলের দল গঠন: ৩ দলের অধিনায়ক আমীর,আইয়ুব ও সোহান ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি”২৬ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা : সভাপতি-আশরাফ, সম্পাদক- ইমরান ও সাংগঠনিক সম্পাদক -নওশাদ  ২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার! 

দক্ষিণ হালিশহরে পানিবন্দী মানুষের পাশে জামায়াতে ইসলামীর‌ ত্রাণ বিতরণ অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:১০ জুলাই

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে সাম্প্রতিক টানা বৃষ্টিতে পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০:৩০টায় নিউমুরিং এলাকায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ২০০টি পানিবন্দী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর মুহাম্মদ ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম, হাজী শাহ জামাল -সদাগর জামে মসজিদের সহ সভাপতি মোঃ ইলিয়াস, গাজী মোঃ ওমর ফারুক, মোঃ আনিসুর রহমান, মোঃ সাহিন ইসলাম সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট