1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

অপি মুন্সী: শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি 

 

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই সড়কটির বিভিন্ন অংশে যানবাহনের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আরও বৃদ্ধি পায়।

 

সরেজমিনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে মিনি ট্রাকসহ বিকল্প যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। লোকাল পরিবহনেও অতিরিক্ত যাত্রী বহনের চিত্র চোখে পড়ে।

 

 

 

যাত্রীদের অভিযোগ, রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের শিবচরসহ বিভিন্ন গন্তব্যে যেতে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে লোকাল পরিবহনে শিবচরের পাঁচ্চর পর্যন্ত ভাড়া ১৭০ টাকা, সেখানে বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

 

শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, যাত্রাবাড়ি থেকে শিবচরের ভাড়া ১৭০ টাকা।আজ ৪০০ টাকা দিয়ে লোকাল গাড়ীতে এসেছি। কোন কোন গাড়িতে ৫০০ ও ৬০০ করেও নিচ্ছে। কোন কিছু বলার নেই।

 

মাসুদ মোল্লা নামে আরেকজন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছি। তবে তিনগুণ ভাড়া বেশি যাচ্ছে। ভাড়া কম বললে গাড়িতে উঠায় না।কী আর করবো বাড়িতে তো আসতেই হবে।

 

জানা গেছে, মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় গত দুই দিনের মতো বৃহস্পতিবার ভোর থেকেই বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু হয়। এ সুযোগে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে। অনেক ক্ষেত্রে ভাঙ্গা পর্যন্ত পূর্ণ ভাড়া পরিশোধ করে মাঝপথে নামতে বাধ্য হচ্ছেন তারা।

 

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট