1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি হানজাল

Md Shahidul islam
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

অপি মুন্সী,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
‎
‎ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার  পাঁচ্চর বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক তথ্য ও অভিযোগের ভিত্তিতে মাদারীপুর-১ শিবচর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা আজ ২৪শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে পাচ্চর গোল চত্বরে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসে যাত্রীদের সাথে কথা

বলেন,পাশাপাশি পরিবহন স্টাফদের হুশিয়ারী দিয়ে বলেন নির্ধারিত ভাড়ার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া হলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
‎
‎সাধারন যাত্রীদের অভিযোগ ঢাকার সায়েদাবাদ বা যাত্রাবাড়ী থেকে পাঁচ্চর বা শিবচর পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক ক্ষেত্রে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভাড়া দাবি করার অভিযোগ রয়েছে । বিশেষ করে উৎসবের সময় বা রাতে দূরপাল্লার বাসে লোকাল যাত্রী হিসেবে উঠলে এই প্রবণতা বেশি দেখা যায়।
‎
‎এ প্রসঙ্গে এমপি হানজালা বলেন,আজকের পর থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি কেউ নিতে পারবে না। তিনি বলেন আজকে রাতে আমি পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে ভাড়া নির্ধারন করে দেবো এবং এই পাচ্চর গোল চত্বরে বড় করে সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখা হবে যাতে করে যাত্রীরা জানতে পারে গন্তব্য স্থানের ভাড়ার পরিমান।
‎
‎এ ছাড়া পাঁচ্চর বাস স্ট্যান্ড এলাকায় বাসে ওঠার সময় শ্রমিকদের টানাটানি এবং নির্ধারিত কাউন্টার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এক্সপ্রেসওয়েতে বাস থামানোর নিয়ম না থাকলেও অনেক পরিবহন মাঝপথে যাত্রী নামিয়ে দিয়েও পূর্ণ ভাড়া আদায় করে। এ প্রসঙ্গে তিনি বলেন যে সকল স্থানে বাস থামানোর নিয়ম নাই সেখানে বাস থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহনেরও কথা বলেন।
‎
‎অতিরিক্ত গতি এবং যাতায়াত বিধি অমান্য করার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন সময়ে মারাত্মক দুর্ঘটনায় ঘটে যার ফলে সড়কে ঝরে কত তাজা প্রাণ। এই জন্য এক্সপ্রেস ওয়েতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও বলেন এমপি হানজালা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট