অপি মুন্সী,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক তথ্য ও অভিযোগের ভিত্তিতে মাদারীপুর-১ শিবচর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা আজ ২৪শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে পাচ্চর গোল চত্বরে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসে যাত্রীদের সাথে কথা
বলেন,পাশাপাশি পরিবহন স্টাফদের হুশিয়ারী দিয়ে বলেন নির্ধারিত ভাড়ার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া হলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
সাধারন যাত্রীদের অভিযোগ ঢাকার সায়েদাবাদ বা যাত্রাবাড়ী থেকে পাঁচ্চর বা শিবচর পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক ক্ষেত্রে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভাড়া দাবি করার অভিযোগ রয়েছে । বিশেষ করে উৎসবের সময় বা রাতে দূরপাল্লার বাসে লোকাল যাত্রী হিসেবে উঠলে এই প্রবণতা বেশি দেখা যায়।
এ প্রসঙ্গে এমপি হানজালা বলেন,আজকের পর থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি কেউ নিতে পারবে না। তিনি বলেন আজকে রাতে আমি পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে ভাড়া নির্ধারন করে দেবো এবং এই পাচ্চর গোল চত্বরে বড় করে সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখা হবে যাতে করে যাত্রীরা জানতে পারে গন্তব্য স্থানের ভাড়ার পরিমান।
এ ছাড়া পাঁচ্চর বাস স্ট্যান্ড এলাকায় বাসে ওঠার সময় শ্রমিকদের টানাটানি এবং নির্ধারিত কাউন্টার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এক্সপ্রেসওয়েতে বাস থামানোর নিয়ম না থাকলেও অনেক পরিবহন মাঝপথে যাত্রী নামিয়ে দিয়েও পূর্ণ ভাড়া আদায় করে। এ প্রসঙ্গে তিনি বলেন যে সকল স্থানে বাস থামানোর নিয়ম নাই সেখানে বাস থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহনেরও কথা বলেন।
অতিরিক্ত গতি এবং যাতায়াত বিধি অমান্য করার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন সময়ে মারাত্মক দুর্ঘটনায় ঘটে যার ফলে সড়কে ঝরে কত তাজা প্রাণ। এই জন্য এক্সপ্রেস ওয়েতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও বলেন এমপি হানজালা।