1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান  রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত ওয়ারেন্টের আসামি হয়েও প্রকাশ্যে ইউপি সদস্য— ভোটের প্রচারণায় অংশগ্রহণে প্রশ্ন

জনপ্রিয় ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত ঐতিহ্যবাহী স্কুল ‘নাটুদা মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে।

এবারের পর্ব ধারণ উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা জুড়েই ছিল উৎসবের আমেজ।
এবারের পর্বে গান রয়েছে দুটি। একটি গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীত শিল্পী বিউটি ও পান্থ কানাই। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান আর সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী। অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে থাকছে শাহ আলম সনির কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান চুয়াডাঙ্গাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের দিয়ে চিঠি ও রেললাইন নিয়ে বহুশ্রুত হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান নিয়ে উপভোগ্য এই পর্বটি সাজানো হয়।

শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি এসব অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।
‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়
‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের পাখি প্রেমিক তরুণ বখতিয়ার হামিদ ও তার কাজ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়েছে ব্ল্যাক বেঙ্গল গোট বা ছাগল। যা বিশ্বের অন্যতম সেরা জাত। এর ওপরে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ফল-ফসলের জেলা চুয়াডাঙ্গার চারটি উপজেলায় অনেক তরুণের হাত দিয়ে নতুন দিনের কৃষির সূচনা ঘটছে। এখানকার ফল-ফসলের আদ্যোপান্ত নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কাশিপুর জমিদার বাড়ি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ঘেরা আটচালা ঘরের ওপর একটি ব্যতিক্রমী প্রতিবেদন। চুয়াডাঙ্গা জেলায় রয়েছে হাজার হাজার খেজুর গাছ ও বাগান। এই খেজুর গাছের গাছিদের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।

এবারে বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড সড়কে অবস্থিত ডলবি থিয়েটারের সামনের ওয়াক অফ ফেইম।

‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বে উঠে এসেছে চুয়াডাঙ্গার একজন ব্যতিক্রমী ছড়াকারের গল্প। এছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতিনির্ভর তির্যক নাট্যাংশ। দানের নামে ফটোসেশন, সংসারের ভারে স্বপ্নভঙ্গ, মিষ্টি নিয়ে অনাসৃষ্টি, ইংরেজির দাপটে অসহায় বাংলা ভাষা, বোঝা না বোঝার বোঝা, স্টাইলিশ আইকনের বিপত্তি, বিজ্ঞাপন যন্ত্রণা, ভালো মন্দের দ্বন্দ্ব, লোম বাছতে কম্বল উজাড়সহ বেশ কয়েকটি নাট্যাংশ।

এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ুয়া, রতন খান, মন্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই পর্বটি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট