1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে চারজন গেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

চুয়াডাঙ্গার সদর সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা চুয়াডাঙ্গা সদর ডিঙ্গেদহ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার
জন মাদককারবারিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের মফিজুর রহমানের ছেলে শাহরিয়ার ইফাত (২১) সুরোত আলীর ছেলে রাশেদ (২১) ডিঙ্গেদহের সাইফুল ইসলামের ছেলে অন্তর (২১)শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের ফারুক হোসেনের ছেলে রিফাত মালিথা (২০) কে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,

অদ্য ৫ মার্চ ২০২৬ইং রাত সাড়ে ৯ টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মো:ওহিদুল ইসলাম ও এএসআই সদরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ডিঙ্গেদহ এলাকায় রাত্রিকালীন ডিউটিতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ডিঙ্গেদহ শংকরচন্দ্রস্থ, এলাকায় মাদক বিক্রি হচ্ছে
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত এলাকা থেকে ৪জন আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট