1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই ইশহেতার ঘোষণা করেন। সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন, কর্মমুখী জনপদ এই স্লোগানে ইশহেতারে ড. মিজানুর রহমান তিনটি উপজেলার নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন উন্নয়ন নিয়ে ৫৫ দফা ইশতেহার ঘোষণা করেন। এসময় তিনি বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারী ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে সকল শ্রেণি-পেশা ও দলকে সম্পৃক্ত করে ঘুষমুক্ত চাকুরী নিশ্চিত করা এবং সরকারী অফিসসমূহে দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা ও জনবান্ধব করে গড়ে তোলা হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট সমাধানে গুরুত্ব দিয়ে নানামখী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ইশহেতার ঘোষণা অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট