1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

চলে গেলেন না ফেরার দেশে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন :।মানিকগঞ্জ।মানিকগঞ্জ সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেব গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিমতার নিজ বাসভবনে আজ ভোর রাতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)১৪ই জানুয়ারি ২০২৬ ইং বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে পরলোক গমন করেন। পরিবার সূত্রে জানা গেছে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের জানাজা বিকাল তিনটায় বাসুদেব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন,ইন্সপেক্টর অফ পুলিশ (অপারেশন)

মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রহমত আলীসহ উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মরহুমের জ্যেষ্ঠ পুত্র মোঃ আরিফুর রহমান শাহিন ও মরহুমে পরিবারের অন্যান্য সদস্যরা।মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিমের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট