1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর ইপিআই জোনে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পাইন উদযাপিত: ৮৫ হাজার শিশু কে টিকা খাওয়ানোর লক্ষ্য মাত্রা

হোসেন বাবলা:২৮ জুন,চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

“৮৫ হাজার শিশু কে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা”

হোসেন বাবলা:২৮ জুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এবং চসিকের স্বাস্থ্য বিভাগের আওতায় বন্দর ইপিআই জোনের আওতায় ৬টি ওয়ার্ডে এবার জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার শিশু ।

এরমধ্যে ৬-১১ মাস) বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ১৫ হাজার এবং ১২-৫৯মাস) বয়সী শিশুদের লাল রঙের ৭০ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে বলে জোনাল অফিসের টিকা টেকনিশিয়ান আবুল মনজুর মোঃ ফিরোজ জানিয়েছেন।

এই কার্যক্রম (২৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১ নং ওয়ার্ড) এলাকায় একযুগে ২০০ টি কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে ও তিনি জানিয়েছেন।

এছাড়া নৌ বাহিনী, বিমান বাহিনী,বেপজা হাসপাতাল ও বিজিএমইএ হাসপাতালেও বন্দর ইপিআই জোনের আওতায় জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।এছাড়া আশে-পাশের বিভিন্ন সাব কেন্দ্রে শিশুদের বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

২৮ জুন রোববার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ জোনাল অফিসে শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মজিদ সিকদার, এসময় আরো উপস্থিত ছিলেন টিকা টেকনিশিয়ান আবুল মনজুর মোঃ ফিরোজ, টিকাদান সহকারী মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মমতার টিকাদান কর্মসূচির সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ আকিব জাভেদ, মোঃ রায়হান সাদ্দাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালন করেছে বে- সরকারী পারিবারিক ক্লিনিক মমতা মাতৃসদন হাসপাতাল (তালতলা) । এতে উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক ও ম্যানেজার রেহেনা বেগম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফারহানা তাবাসসুম, মোঃ সাজ্জাদ হোসেন ও টিকাদান ক্যাম্পেইন সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম সহ মমতার স্বাস্থ্য সহকারী গণ উপস্থিত ছিলেন। দিবসের ২৫০০ অধিক শিশু কে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া ৩৯ নং ওয়ার্ডের প্রাচিকস, বন্দরটিলা ক্লাব, হালিশহর একাদশ ক্লাব, মমতা স্কুল ( আকমল আলী রোড), নারিকেল তলাস্থ হাজী নূর গনি আর্বান দাতব্য ক্লিনিক সহ ৬ টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই কর্মসূচি চসিকের পক্ষ থেকে পালন করা হয়েছে বলে জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মজিদ সিকদার সংবাদ মাধ্যমে এই প্রতিবেদককে জানিয়েছেন।

তিনি আরো বলেন, শিশুদের পুষ্টি জনিত অভাব, অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক গঠন এবং শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়া বাদ পড়া শিশুদের  বাড়ি বাড়ি গিয়ে  বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট