1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন

চট্টগ্রামে ডিএইচএমএস হোমিও চিকিৎসকের”ঔষধ ও কসমেটিক-২০২৩ আইন বিষয়ক”মতবিনিময় সভা

হোসেন বাবলা, ২৩ আগস্ট,চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

হোসেন বাবলা,২৩ আগস্ট, চট্টগ্রাম

নগরীর “বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ”ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসন ( আগ্রাবাদ-চট্টগ্রাম) সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুমের সাথে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ বিষয়ক মতবিনিময় সভা রোববার সকালে ইপিজেডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ একে এম শহীদ।

ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির‌ সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ রহিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়ে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সদস্য ডাঃ মোঃ নবাব হোসেন পাঠান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, সহ- সভাপতি ডাঃ সানু দাশ, ডাঃ এন,এ দাশ অসীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মোঃ আমির হোসাইন, প্রবীণ হোমিও চিকিৎসক ক্বারী মাওঃ আব্দুল বারী,আর এস সুমন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সহদেব চন্দ্রশীল, দপ্তর সম্পাদক ফারজানা ইয়াসমিন, ডাঃ মোঃ মিজানুর রহমান,ডাঃ সুজন দাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা পেশাগত দায়িত্ব ও হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার স্বার্থে ৫ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাব পত্র ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহোদয় কে হস্তান্তর এবং ঔষধ প্রশাসনে বিগত সময়ে ভালো অবদান রাখায় একটি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি মাখনুওন তাবাসসুম বলেন, হোমিও চিকিৎসা সেবায় অবশ্যই অবশ্যই ড্রাগ লাইসেন্স সহ অন্যান্য ডিসপ্লে কৃত ঔষধ প্রশাসধনের ক্ষেত্রে সরকারের যাবতীয় কাগজপত্র বৈধ থাকতে হবে।

ঔষধের ব্যাপারে চূড়ান্ত বক্তব্য এই যে, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেআইনি কোন প্রকার পণ্য থাকলে জরিমানা সহ জেল – মামলা এবং আইনী পদক্ষেপ গ্রহণ করার চূড়ান্ত হুঁশিয়ারি দেন।

পরিশেষে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ও ‌ঔষধের ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির সহজীকরণের আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট