
হোসেন বাবলা:২৭ আগস্ট , চট্টগ্রাম
জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) মোঃ জাহেদ পারভেজ বৃহস্পতিবার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জেলা সুইমিংপুল পরিদর্শন করবেন।
চট্টগ্রামের হাটহাজারীর কৃতি সন্তান, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ জাহেদ পারভেজ জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) দায়িত্ব গ্রহনের পর বৃহস্পতিবার প্রথমবারের মত চট্টগ্রাম সফরে আসছেন।
সরকারি ভ্রমণ সুচী অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স এবং বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা সুইমিংপুল ও চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন।
এসময় তার সঙ্গে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি ফেডারেশন মোহাম্মদ সাজিব বিন জাহিদ।স্ট, চট্টগ্রাম