1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

খুলনার ডাকবাংলা মোড়ে শ্রমিক নেতা মাসুম বিল্লাহ হত্যা, দাফন সম্পন্ন

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//

খুলনার ডাকবাংলোর মোড় সংলগ্ন এলাকায় গত ৪ মার্চ রাত সোয়া ৯ টার দিকে দুর্বৃত্তদের ৭ সদস্যের কিলিং মিশনে নিহত শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ বাদ আসর বাগমারা দারুস সালাম জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা মাবুদ । জানাজা শেষে বাগমারা আল আকসা মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেয়ের সামনেই গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বাবাকে। ঈদের বাজার করতে এসে এভাবেই পরিবারের কাছ থেকে করুণভাবে বিদায় নিতে হলো রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীনা মাসুম বিল্লাহকে।

গত বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ের বাটা বাজারের মধ্যে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে রূপসা উপজেলার বাগমারা গ্রামে নিজ বাড়িতে মাসুম বিল্লাহ’র মরা দেহ আনা হলে চারিদিকে একটি শোকের ছায়া নেমে আসে।

এ সময় আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী সহ অসংখ্য ব্যক্তিবর্গ তাকে দেখতে আসে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ কুমার মিত্র, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু প্রমুখ।

নিহত মিনা মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মীনা কামালের ভাই। মাসুম বিল্লাহ বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ।

হত্যাকারী ৭ জনের মধ্যে একজনকে জনতা ধাওয়া করে বিদেশি পিস্তলসহ আটক করে। তার নাম অশোক ঘোষ । মরহুমার জানাজার নামাজে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখা যায়।

এ সময় উপস্থিতিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,

মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা বাগেরহাট বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ,জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,

বিএনপি নেতা রয়েল আজম, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান বিপ্লব, নয়ন মোড়ল প্রমুখ। মৃত্যু কালীন সময়ে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট