1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজখামার মোড় এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, শনিবার ৭ মার্চ ২০২৬ সকাল ৯টা ৩৫ মিনিটে লবণচরা থানার একটি চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ, খুলনার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।এ সময় সাতক্ষীরা মহাসড়কের নিজখামার মোড়স্থ আরআরপি এগ্রো ফার্মসের সামনে পাকা রাস্তার ওপর থেকে সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সুমী সাতক্ষীরা জেলার বাটকেখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত আশরাফ উদ্দীনের মেয়ে।অভিযানকালে তার হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট