1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজি ‘র’ এজেন্ট ও সাইবার ক্রাইমার মুখোশধারী শীর্ষ প্রতারক গ্রেফতার ইয়াকুবের পতনের নেপথ্য কাহিনী চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল

খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপি সদস্য পেলেন ঈদ উপহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: ২৪ মে(চট্টগ্রাম)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩৬১২ জন ভাতাভোগী সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (২৩ মে)শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি উপজেলা আনসার ও সদর ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি (৫ বিএন) আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। তিনি বলেন, পাহাড়ে আনসার ও ভিডিপি সদস্যরা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে মহাপরিচালকের নির্দেশনায় ঈদের আগেই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল ও গুঁড়া দুধসহ মোট ৮টি আইটেম। উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট