1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

ইস্পাহানী পাইওনিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হাটহাজারী স্পোর্টস,রানার্স আপ-মোহাম্মদ নগর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:৩ মে

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ৩৫ তম পাইওনিয়র ফুটবল লিগ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাটহাজারী স্পোর্টস ক্লাব। গতকাল ২মে শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বৃষ্টিভেজা ফাইনালে হাটহাজারী স্পোর্টস ক্লাব ২–১ গোলের ব্যবধানে মুহাম্মদনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ২৮ মিনিটে লিড নেয় মুহাম্মদনগর ফুটবল একাডেমি। বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে সতীর্থের ভাসানো ফ্রি কিকে মাথা ছুঁইয়ে দিয়ে ইয়াসিন আরাফাত সাঈদ বল জালে দেন। এগিয়ে যায় তার দল মুহাম্মদনগর (১–০)। তবে তুমুল বৃষ্টির মধ্যে দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে সমতা এনে খেলায় ফিরে আসে হাটহাজারী স্পোর্টস ক্লাব। কর্নারের পর গোলমুখে হওয়া জটলা থেকে কিপারের ব্যর্থতায় সুযোগ বুঝে নুরুজ্জামান সায়েম বল জালে পাঠান। সমতায় ফিরে হাটহাজারী (১–১)। ৪মিনিট ব্যবধানে আবারো এগিয়ে যায় হাটহাজারী। তাদের ওসমান বিল্লাহ’র দুর্দান্ত শট প্রতিহত করতে গিয়ে মুহাম্মদনগর ফুটবল একাডেমির ইকবাল হোসেন জিহাদের মাথায় লেগে বল জাল স্পর্শ করে (২–১)। এরপর একনাগারে ভারি বৃষ্টিপাতে মাঠে প্রচুর পানি জমে যায়। উভয় দলের খেলোয়াড়দেরও বাড়তি পরিশ্রম করে খেলতে হয়। ফলে হাটহাজারী স্পোর্টস ক্লাবের খেলোয়াড়–সমর্থকরা প্রথম শিরোপা জয়ের আনন্দে উল্লাসে মাতে। খেলা শেষে সংস্থার নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক যাহেদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং বিশেষ অতিথি এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক মীর্জা আলী ইস্পাহানি পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ও রানার্স–আপ দলকে মনোরম ট্রফিসহ নগদ ৩০ ও ২০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। ওসমান বিল্লাহ ফাইনালের সেরা ও ধানসিঁড়ি ক্লাবের ফরিদ উদ্দিন সোহান সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রেস্টসহ নগদ ৫ হাজার টাকা করে এবং দুই সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালিস্ট ৪ দলকে নগদ আড়াই হাজার টাকা করে দেয়া হয়েছে। লিগের সুশৃঙ্খল দল বিবেচিত হয় হালদা ফুটবল ক্লাব।

সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ–পুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার(ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন, ইস্পাহানি গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা আনিসুজ্জামান, গোলাম মোস্তফা চৌধুরী, আবু হেনা মোস্তফা হেলাল, সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য সেকান্দর কবির, আঃ,ন,ম ওয়াহিদ দুলাল, নওশাদ আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট