1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের  নিউমুরিং এলাকা থেকে ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী জাম্বু…! কোরবানির ঈদ: মাংসের নয়, মনুষ্যত্বের উৎসব — এম নজরুল ইসলাম খান শিক্ষক ও সাংবাদিক ৩৯ নং ওয়ার্ডের দঃ হালিশহর সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট ভরপুর জমে উঠেছে…!

ইপিজেডে সড়ক ও ড্রেন-নালা সংস্কারের দাবিতে জামায়াতে বিশাল মানববন্ধন

বিশেষ প্রতিবেদন:৮মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

√বিশেষ প্রতিবেদন:৮ মে

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ভিআইপি রোড ও আশে-পাশের ফুটপাত, ড্রেন -নালা,নর্দমা সহ অন্যান্য সেবা কার্যক্রম দ্রুত সংস্কার / মেরামত করা সহ সিমেন্ট ক্রসিং – নারিকেল তলাস্থ মহাজনঘাটা পর্যন্ত সড়কের বেহাল দশা , অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ও জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার বিকেলে নারিকেল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন,ভিআইপি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত স্থান বা যুদ্ধ বিধ্বস্ত এলাকা। পর্যটন শিল্পের ও আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক ও অর্থনৈতিক জোন এবং বড় বড় তেল শোধনাগার, শিল্প বাণিজ্য স্থাপনা সহ দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রধান সড়ক এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা শর্তেও সরকারের স্বচ্ছতা, সিডিএ- চসিকের কাজ সমন্বয়হীনতা রাস্তাঘাট উন্নয়নের পরিবর্তে ডুবাই পরিণত হয়েছে। আমরা দ্রুত এর সংস্কার চায়, অন্যথায় ভুক্তভোগীদের নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ সাহেদ এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বাইতুলমাল সেক্রেটারি আব্দুর রহমান বিশ্বাস, ওয়ার্ড অফিস সম্পাদক মামুন খান, ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মোঃ বখতিয়ার, মোঃ ইউনুস , আঃ আহাদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ফ্লাইওভার ও রেম্পের সংযোগ লাইন কাজে অতিধীর গতির কারণে এবং সকল সেবা সংস্থার সমন্বয়হীনতার জন্যই সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গিয়ে পুরো এলাকাটি তীব্র জলাবদ্ধতার শিকার হন ভুক্তভোগী হাজার হাজার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট