
ডেস্ক নিউজ:২৫ আগস্ট, চট্টগ্রাম
বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ৩৯ নং ওয়ার্ডের কাজীর গলিস্থ অসুস্থ্য কিডনি রোগী আব্বাস উদ্দিনকে চিকিৎসা সহায়তা হিসেবে ২৪ আগস্ট সন্ধ্যায় ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা চেক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদ , তরুণ বিএনপি নেতা মোঃ শাহজাহান সওদাগর, মোঃ হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এ প্রসঙ্গে বিএনপি নেতা মো:নওশাদ সংবাদ প্রতিবেদক কে বলেন,চট্টগ্রাম ১১ আসনের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শুধু তাই নহে, চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকার
আত্ম সামাজিক উন্নয়নে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন,কাজির গলির বাসিন্দা মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগ সহ অন্যান্য জটিল রোগে ভুগছেন। তার দুটি কিডনি বিকল।
সম্প্রতি আমরা ব্যক্তিগত উদ্যোগে ও তার চিকিৎসার জন্য পরিবারের নগদ অর্থ প্রদান করেছি।
তাঁর চিকিৎসা সেবায় সমাজের ধনী ও বৃত্তবানেরা এগিয়ে আসলে অসুস্থ্য আব্বাস তিন অবুঝ সন্তান নিয়ে বাঁচার উপায় কিছুটা সম্ভবপর হবে বলে মনে করছেন।