1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা. মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// খুলনা- রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকা-দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরে বিশাল এক কবিগান অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ১১ মার্চ ২০২৬।উক্ত কবিগানে খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে উপস্থিত হয়ে আর্থিক সহযোগিতা কবিগান আযোজকদের হাতে তুলে দেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউল রহমান রনু,জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য,রূপসা থানা যুবদল নেতা এল, এম মুরসালিম ইসলাম ( রনি) ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো. মোস্তাইন শেখ, ও অন্যান্য নেতৃবৃন্দ।আর্থিক সহযোগিতা প্রদান করেন আজিজুল বারী হেলালের পক্ষে বিএনপি নেতা মিকাইল বিশ্বাস। মিকাইল বিশ্বাস উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের বাসিন্দা এবং উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।এছাড়াও রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির শেখ এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউল রহমান রনু আর্থিক সহযোগিতা প্রদান করেন।কবিগান আয়োজনকারীরা হলেন সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অমৃত মালাকার, স্বেচ্ছাকেবক দলের নেতা অনিন্দ্য মালাকার, বিএনপি নেতা কৃপাসিন্ধু মালাকার, সমাজসেবক বাবু অশোক মহলী, বিএনপি নেতা স্বপন চন্দ্র লস্কর, বিএনপি নেতা উত্তম মালাকার, শিক্ষক বাবু মিলন মালাকার, সমাজসেবক বাবু কৌশিক দাস ও অন্যান্য সন্মানিত ব্যক্তিবর্গ।এসময় প্রার্থী হিসেবে আতাউল রহমান রুন, হুমায়ুন কবির শেখ, মিকাইল বিশ্বাস নিজেকে তুলে ধরেন ও সকলের নিকট আর্শীবাদ ও দোয়া কামনা করেন।অপরদিকে বর্তমান ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সকলের নিকট আর্শীবাদ ও দোয়া কামনা করেন।এ সময় উপস্থিত জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ বলেন -আজিজুল বারী হেলাল ভাই -তিনি এই এলাকার জনগণের প্রতি খুশি এবং আপনাদের যে কোন কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখতে চান। তিনি আপনাদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট