1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবলের দল গঠন: ৩ দলের অধিনায়ক আমীর,আইয়ুব ও সোহান ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি”২৬ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা : সভাপতি-আশরাফ, সম্পাদক- ইমরান ও সাংগঠনিক সম্পাদক -নওশাদ  ২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার! 

ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি”২৬ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা : সভাপতি-আশরাফ, সম্পাদক- ইমরান ও সাংগঠনিক সম্পাদক -নওশাদ 

হোসেন বাবলা, চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:২৯ অক্টোবর , চট্টগ্রাম

নগরীর ইপিজেড থানাধীন কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভায় সিএমপি বন্দর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সোহেল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৬ সদস্যের কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।

গতকাল ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এলিট হলে এক পরিচিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।সংগঠক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপি পুলিশ বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম, ইপিজেড থানা পুলিশের ইনচার্জ মোঃ আতিকুর রহমান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, কমিউনিটি পুলিশ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বকুল, বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান, ধর্মীয় নেতা অসীম চাকমা।

পরিশেষে ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি- মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ- সভাপতি মোঃ শাহেদ, সহ- সভাপতি মুজিবুল আলম,সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নওশাদ, যুগ্ম সম্পাদক মোঃ আলী সাজু, শহীদুল ইসলাম ( সুমন রহমান)হুসনী মোবারক রিয়াদ ,রাশেদুজ্জামান রাসেল, ওসমান গনি , সাংগঠনিক সম্পাদক মোঃ নওশাদ , প্রচার সম্পাদক ইউসুফ সুমন, অর্থ সম্পাদক মোঃ মিজান হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা -সাফিয়া আক্তার, সিনিয়র সদস্য সালেহ মাহমুদ আনসারী, সদস্য আজাদ কামাল, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ সাহেদ, আকিব জাভেদ,সাইফুর রহমান রনি, সাদাফ কবির রুপি, মানিক রতন, জিয়াউর রহমান জিয়া, মোঃ আনিসুর রহমান।

এছাড়া ১১ সদস্যের উপদেষ্টা পরিষদে- মাহাবুব এলাহী, নূরুজ্জামান, হাজী মুজিবুল হক বকুল, রোকন উদ্দিন মাহমুদ খলিল, আঃ মান্নান, জাবেদ আনসারী,ডাঃ মোঃ সেলিম রেজা,উত্তম কুমার শীল, শিক্ষক ওসমান গনি,এড: আবু হানিফ নিহাদ, অসীম চাকমা কে তালিকাভুক্ত করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় উপদেষ্টা পরিষদ।

এলাকার সর্বস্তরের জনগণের নাগরিক সেবায় কমিউনিটি পুলিশিং কমিটি কে সহযোগিতা করতে সিএমপি পুলিশ কমিশনার বিশেষ ভাবে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট